ফাঁকা কাগজে ম্বামীর থেকে সাইন নিয়ে তাকে না জানিয়ে সেই কাগজে খোলা তালাকের চুক্তি করার বিধান

তালাকের বিধিবিধান ,তালাক ,ফাঁকা কাগজে ম্বামীর থেকে সাইন নিয়ে তাকে না জানিয়ে সেই কাগজে খোলা তালাকের চুক্তি করার বিধান

Fatwa No :
621
| Date :
2026-08-08
মুআমালাত / তালাকের বিধিবিধান / তালাক

ফাঁকা কাগজে ম্বামীর থেকে সাইন নিয়ে তাকে না জানিয়ে সেই কাগজে খোলা তালাকের চুক্তি করার বিধান

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! হুজুর! আমার একটি তালাক-সংক্রান্ত বিষয়ে শরিয়তের আলোকে দিকনির্দেশনা প্রয়োজন। আমার বিশ্বাস, আমাদের দাম্পত্য জীবনে তাবিজ, জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল। যার কারণে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে তালাকের পর্যায়ে পৌঁছে যায়। এই সময় আমার খালু আমাকে জানান যে উভয় পক্ষের সম্মতিতেই তালাকের প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি সে অনুযায়ী বিষয়টি বুঝেছিলাম। প্রথমে আমার স্ত্রীর কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে আমার স্ত্রী আমাকে বলেন যে তিনি আমাকে তিন তালাক দিয়েছেন। এরপর আমার কাছে একটি ফাঁকা কাগজ আনা হয় এবং সেখানে স্বাক্ষর করতে বলা হয়। আমি জিজ্ঞাসা করি, “কাগজটি ফাঁকা কেন?” তখন আমাকে বলা হয়, “আপনি সই করে দিন, পরে ঠিকঠাক করে নেওয়া হবে”। এই কথা বিশ্বাস করে আমি স্বাক্ষর করি। প্রায় এক মাস পরে তালাকের নকল আমি হাতে পাই। তখন দেখি সেখানে লেখা আছে যে আমার স্ত্রী আমাকে খোলা তালাক দিয়েছেন। অথচ এর আগে আমার স্ত্রী, তার পরিবার বা অন্য কেউ আমাকে বলেনি যে এটা খোলা তালাক হিসেবে করা হবে। আমি এসব কিছুই জানতাম না। তালাকের কিছুদিন পর আমার স্ত্রী আমাকে ফোন করেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি, “তুমি কি আমাকে খোলা তালাক দিয়েছ? এ বিষয়ে কি আগে জানতে?” তিনি আমাকে বলেন যে, তিনি নিজেও আগে জানতেন না যে বিষয়টি খোলা তালাক হিসাবে করা হয়েছে। নকল কাগজে আরও লেখা আছে যে, স্ত্রী নিজে উপস্থিত হয়ে… দেনমোহর, খোরপোষ এবং ইদ্দতকালীন যাবতীয় দাবি-দাওয়া বুঝে পেয়ে স্বামীকে খোলা তালাকের প্রস্তাব করেছেন। এবং স্বামী তা কবুল করেছেন। আমার প্রশ্ন হলো, আমাকে না জানিয়ে ফাঁকা কাগজে স্বাক্ষর নেওয়ার পর যদি পরে সেটিকে খোলা তালাক হিসাবে সম্পন্ন করা হয়ে থাকে, তাহলে শরিয়তের দৃষ্টিতে এই খোলা তালাক কি সহিহ ও কার্যকর হবে? আমার স্ত্রীর বক্তব্য অনুযায়ী আমার স্ত্রীও আগে জানতেন না যে সে খোলা তালাক দিচ্ছে আমাকে। তাহলে শরিয়তের দৃষ্টিতে এই বিষয়টি কীভাবে মূল্যায়ন করা হবে? খোলা তালাকের ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর স্পষ্ট জ্ঞান, সম্মতি এবং সঠিক প্রক্রিয়া কতটুকু জরুরি? যদি কোনো পক্ষ প্রকৃত বিষয়টি না জেনে স্বাক্ষর করে ফেলে, তাহলে এর শরয়ি বিধান কি? যদি সত্যিই তাবিজ, জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের সম্পর্ক ভেঙ্গে গিয়ে থfকে, তাহলে শরিয়তের দৃষ্টিতে এর প্রভাব কি? এমন পরিস্থিতিতে সংঘটিত খোলা তালাকের বিধান কী হবে? ইসলামী শরিয়ত অনুযায়ী তালাক বা খোলার পর একজন নারী ইদ্দত পালন করা আবশ্যক। যদি কোনো নারী শেষ হওয়ার আগেই অন্যত্র বিবাহ করে, তাহলে সেই বিয়ে কি শয়তের দৃষ্টিতে বৈধ হবে? কুরআন, সহিহ হাদিস এবং গ্রহণযোগ্য ফিকহের আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করলে আমি কৃতজ্ঞ থাকব। জাজাকুমুল্লাহু খাইরান।
*তানকীহ :
১. স্বামী - স্ত্রী উভয়ের কাছে সাইন করার জন্য কি ভিন্ন কাগজ দেওয়া হয়, নাকি একই কাগজ দেওয়া হয়?
২. কাবিননামাতে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছিল কিনা?
৩. স্বামী ফাঁকা কাগজে কি নিয়তে সই করেছিল?
*জাওয়াবে তানকীহ :
১. উভয়ের কাছে একই ফাঁকা কাগজ দেওয়া হয়।
২. কাবিনানামাতে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়নি।
৩. ফাঁকা কাগজে সই করার সময় বা পরবর্তীতে স্বামী কোন কিছুরই নিয়ত করেননি এবং এ বিষয়ে জানতেন না।

الجوابُ حامِدا ًو مُصلیِّا ً وَمُسَلِّمًا

স্বামীর নির্দেশ ও সন্তুষ্টি ছাড়া এবং তাকে না জানিয়ে শুধুমাত্র ফাঁকা কাগজে তার থেকে স্বাক্ষর নিয়ে তাতে খোলা তালাকের নোটিশ তৈরি করার দ্বারা শরিয়তের দৃষ্টিতে কোন তালাক পতিত হয় না। অতএব, প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যেহেতু প্রশ্নকারী ও তার স্ত্রীর কাছ থেকে ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে তাদের অগোচরে এটা পূরণ করা হয়েছে এবং দুজনের কেউ এ বিষয়ে কিছু জানতো না। তাই শরিয়তের দৃষ্টিতে এই তালাক কার্যকর হয়নি। সেমতে তাদের বিবাহ পূর্বের মতোই বহাল আছে এবং এই ঘটনা ছাড়া তালাকের অন্য কোন ঘটনা না ঘটে থাকলে এখনো শরিয়তের দৃষ্টিতে তারা স্বামী-স্ত্রীই রয়েছেন। উপরন্তু এখন প্রশ্নকারীর থেকে শরয়ী পন্থায় বিবাহ বিচ্ছেদ করা ছাড়া কোনভাবেই তার স্ত্রীর জন্য অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে না।

مأخَذُ الفَتوی

قال الله تعالى : والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء. (سورة البقرة، الآية؛ 228)-
وفي الفتاوى التاتارخانية: الخلع عقد يفتقر إلى الإيجاب والقبول، يثبت الفرقة ويستحق عليها العوض. (كتاب الطلاق، ج5، ص5، ط؛ المكتبة الحقانية)-
وفي رد المحتار على الدر المختار: وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع الطلاق ما لم يقر أنه كتابه. (كتاب الطلاق، ج3، ص247، ط؛ سعيد)-
وفيه أيضا: طلب أولياؤها طلاقها فقال الزوج لأبيها ما تريد مني، إفعل ما تريده وخرج فطلقها أبوها لم تطلق إن لم يريد الزوج التفويض. (كتاب الطلاق، ج3، ص330، ط؛ سعيد)-
وفيه أيضا: وأما ركنه فهو كما في بدائِع الصَّنَائِعِ إذا كان بعوض الايجاب والقبول لأنه عقد على الطلاق بعوض. فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول. (كتاب الطلاق، ج3، ص441، ط؛ سعيد)-
وفي كفاية المفتي: سادہ اسٹامپ کاغذ پر دستخط کرنے سے کوئی طلاق نہیں پڑتی۔ اگرچہ دستخط کرنے کے بعد لوگوں نے اس پر طلاق لکھوا لے۔ (ما يتعلق بالطلاق بالكتابة، ج8، ص167، سوال: 3283، ط؛ إدارة الفاروق)-
وفيه أيضا: تحریری طلاق نامہ کے معتبر ہونے کے لۓ ضروری ہے کہ یا تو شوہر خود اقرار کرے کہ اس نے طلاق نامہ بھیجا ہے یا اس امر کے شاہد موجود ہو۔ (الطلاق بالكتابة، ج8، ص197، سوال: 3285، ط؛ إدارة الفاروق)-

واللہ تعالی أعلم بالصواب
زبير أحمد عُفی عنه
دار الإفتاء الجامعة البنورية الإسلامية

Fatwa No 621 Verify Now
Related Fatawa Related Fatawa
...
Related Topics Relative Topics