মাথায় সমস্যা হওয়ার কারণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তালাক পতিত হবে কিনা

তালাকের বিধিবিধান ,তালাক ,মাথায় সমস্যা হওয়ার কারণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তালাক পতিত হবে কিনা

Fatwa No :
589
| Date :
2026-07-23
মুআমালাত / তালাকের বিধিবিধান / তালাক

মাথায় সমস্যা হওয়ার কারণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তালাক পতিত হবে কিনা

বিষয়: মানসিক ভারসাম্যহীন অবস্থায় উচ্চারিত তালাক সম্পর্কে ।
সম্মানিত মুফতি সাহেব!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
আমার মাথায় গুরুতর সমস্যা দেখা দেয়। সে সময় আমার জ্ঞান-বুদ্ধি ও স্বাভাবিক বিচারশক্তি লোপ পেয়েছিল। আমি নিজের আচরণ ও কথাবার্তার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। ফলে আমি সম্পূর্ণ অস্বাভাবিক ও পাগলের মতো আচরণ করছিলাম। আমি নিজের ভাই, বোন, স্ত্রী, এমনকি নিজের মেয়েকেও চিনতে পারছিলাম না। তখন ঘরের বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছিলাম ।
এই অবস্থায় আমার মুখ দিয়ে দুইবার তালাকের কথা বের হয়ে যায়। সুস্থ হওয়ার পর আমি তা জানতে পারি যে আমি নাকি আমার স্ত্রীকে ২ তালাক দিয়েছি। এরপর আমার মা আমার মুখ চেপে ধরেছেন। ফলে আমি আর কিছু বলতে পারিনি।
এরপর আমাকে ভাগলপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর আমি টানা আট দিন কোনো খাবার খাইনি। আট দিন পর ধীরে ধীরে আমার চেতনা ও স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি ফিরে আসে।
এহেন পরিস্থিতিতে, আমার মুখ থেকে উচ্চারিত উক্ত তালাকদ্বয় শরীয়তের দৃষ্টিতে কার্যকর হয়েছে কিনা? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকব।
ওয়াসসালাম।

الجوابُ حامِدا ًو مُصلیِّا ً وَمُسَلِّمًا

কোন ব্যক্তির মাথায় গুরুতর সমস্যা হওয়ার কারণে যদি এমন অবস্থা হয় যে সে নিজের স্ত্রীকে চিনতে পারেনা, মাকেও চিনতে পারেনা, ভাইকেও চিনতে পারেনা এমনকি নিজের সন্তানাদিদেরকেও চিনতে পারেনা এবং তার কথাবার্তা ও আচার-আচরণ অস্বাভাবিক ও পাগলের মত হয়। তাহলে শরীয়তের দৃষ্টিতে উক্ত অবস্থায় তার প্রদত্ত তালাক পতিত হয় না। অতএব প্রশ্নোল্লিখিত সূরতে সত্যিই যদি প্রশ্নকারীর তালাক দেওয়ার সময় এ অবস্থা থেকে থাকে (যেমনটি ঘটনাস্থলে উপস্থিত প্রশ্নকারীর ভাই ও মায়ের সাথে ফোনে কথা বলে জানা গিয়েছে) তাহলে শরীয়তের দৃষ্টিতে প্রশ্নকারীর প্রদত্ত তালাক দুটির একটিও পতিত হয়নি। বরং এখনও তারা পূর্বের ন্যায় স্বামী-স্ত্রীই রয়েছেন। কাজেই নতুন করে কোন ধরনের বিবাহ-শাদী করা ছাড়াই তারা পুনরায় ঘর-সংসার করতে পারবে। শরীয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা নেই।

مأخَذُ الفَتوی

كما في فتح الباري بشرح صحيح البخاري : واختاره الطحاوي واحتج بأنهم أجمعوا على أن طلاق ‌المعتوه ‌لا ‌يقع (ج 9، ص 391، ط: دار المعرفة، بيروت)-
وفي المحيط البرهاني : والمعتوه من يفعل ما يفعله المجانين في الأحانين لكن عن قصد يعني يقصد فعله مع ظهور وجه الفساد. (ج4، ص 391، بیروت)-
و في رد المحتار : وأحسن الأقوال في الفرق بينهما أن المعتوه هو القليل الفهم المختلط الكلام الفاسد التدبير، لكن لا يضرب ولا يشتم… بل يكتفى فيه بغلبة الهذيان واختلاط الجد بالهزل … وكذا يقال فيمن اختل عقله لكبر أو لمرض أو لمصيبة ماجأته: فما دام في حال غلبة الخلل في الأقوال والأفعال لا تعتبر أقواله وإن كان يعلمها ويريدها۔ (ج 3، ص 243، سعيد)-
وفي الفتاوی التاتارخانیۃ : وفی الظھیریۃ رجل أکرہ بالضرب والحبس علی أن یکتب طلاق امراتہ فکتب”فلانۃ بنت فلانۃامراتہ طالق” وفی الحاوی ولم یعبر لسانہ لا تطلق۔۔۔۔ وفی فتاوی أھل سمر قندإذا أ کرہ الرجل بالضرب والحبس علی أن یکتب طلاق امراتہ فکتب “فلانۃ طالق” لا تطلق. (ج 4، ص 532، ط: فاروقية)-
وفي البحرالرائق : وأراد بالمجنون من في عقله اختلال فيدخل المعتوه وأحسن الأقوال في الفرق بينهما أن المعتوه هو القليل الفهم المختلط الكلام الفاسد التدبير لكن لا يضرب ولا يشتم بخلاف المجنون ويدخل المبرسم. (ج 3، ص 435، ط: رشيدية)-
وفي الفتاوى الهندية : وكذلك المعتوه لا يقع طلاقه أيضا وهذا إذا كان في حالة العته أما في حالة الإفاقة فالصحيح أنه واقع هكذا في الجوهرة النيرة (ج 1، ص 353، رشيدية)-

واللہ تعالی أعلم بالصواب
محمد تسليم الحق عُفی عنه
دار الإفتاء الجامعة البنورية الإسلامية

Fatwa No 589 Verify Now
1     4
Related Fatawa Related Fatawa
...
Related Topics Relative Topics