সম্মানিত মুফতী সাহেব! আমি ব্যবসায়ী।তাই ব্যবসার প্রয়োজন পূরণের তাগিদে ভিন্ন এলাকায় সফর করি। যেখানেই নামাজের সময় হয় সেখানেই নামজ আদায় করি। গত কিছু দিন আগে ঢাকার এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা দোহা পড়ার সময় ووجدك এর স্থানে وواجدك পড়েন। এখন জানার বিষয় হল, ওই নামাজ সহিহ হয়েছে কি?